ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

শ্রদ্ধা জানাতে সম্পন্ন প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ

প্রতিবারের মতো এবারও ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হতে প্রস্তুতি সম্পন্ন করেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিনটি উপলক্ষে গণপূর্ত বিভাগের কর্মীদের টানা কয়েকদিনের অক্লান্ত পরিশ্রমের পর নতুন এক রূপ ধারণ করেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। লাল সবুজের আভায় সেজেছে পুরো স্মৃতিসৌধ এলাকা।


জাতির গৌরব আর অহংকারের এই দিনটি তে স্মৃতিসৌধ প্রাঙ্গণে নামে লাখো মানুষের ঢল তাদের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসার ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। এ বছর স্মৃতিসৌধকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। শেষ করা হয়েছে ধোয়া-মোছা, পরিষ্কার-পরিচ্ছন্ন ও রং তুলির কাজ। স্মৃতিসৌধের বিভিন্ন ধাপের রংতুলি আঁচরের আল্পনায় সাজানো হয়েছে। যা প্রতিবারের মতো এবারও সৌধ এলাকাকে রঙিন ও বর্ণিল রূপ এনে দিয়েছে।


এছাড়া স্বাধীনতা দিবস আগত দর্শনার্থীসহ সকল নিরাপত্তার জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আইন-শৃঙ্খলা বাহিনী, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে সকলের গতিবিধি অনুসরণ আশেপাশের নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য পুরো এলাকায় বসানো হয়েছে পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরা।


গণপূর্ত বিভাগের উপ সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন গণপূর্ত বিভাগ।


ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি বলেন, প্রতিবারের ন্যায় এবারও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑